,

যৌন হেনস্থার দায়ে প্রধান শিক্ষকের ৫৫ বছরের কারাদণ্ড

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :স্কুলে ছোট ছোট ছাত্র-ছাত্রীরাই ছিল তার টার্গেট ৷ দিনের পর দিন ৯১ জন খুদে পড়ুয়ার উপর যৌন নির্যাতন চালিয়েছেন সরকারি স্কুলের এক প্রধান শিক্ষক ৷ এই অপরাধে অভিযুক্তকে ৫৫ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে ভারতের মাদুরাইয়ের এক বিশেষ আদালত ৷

মাদুরাইয়ের পোধুম্বুর গ্রামের একটি স্কুলের প্রধান শিক্ষক এস আরোকিয়া স্বামীর বিরুদ্ধে তারই স্কুলের ৯১ জন ছাত্র-ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ৷ দীর্ঘ দিন ধরে খুদে পড়ুয়ারা তার লালসার শিকার হচ্ছিল ৷ তাকে সাহায্য করার অভিযোগও ওঠে ওই স্কুলের আরও দু’জন শিক্ষকের বিরুদ্ধে ৷ যদিও কোর্ট তাদের বেকসুর খালাস করেছে ৷

মাদুরাইয়ের বিশেষ আদালতে এই মামলার শুনানি শেষে বিচারপতি আর সন্মুগাসুন্দরম অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধি ও তামিলনাড়ুতে মহিলাদের উপর অত্যাচার রোধে আইন অনুযায়ী ৫৫ বছর কারাদণ্ডের নির্দেশ দেন ৷ একই সঙ্গে শিক্ষকের এরকম ঘৃণ্য কৃতকর্মের জন্য ৩.৪ লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত ৷

বিচারপতি অভিযুক্তের কাছ থেকে আদায় করা জরিমানার অর্থ দোষীর নির্যাতনের শিকার ২২ জন ছাত্রীর মধ্যে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ খুদে পড়ুয়াদের যৌন হেনস্থায় দোষীর এমন শাস্তি এদেশে নজির বিহীন বলেই জানাচ্ছেন আইনজীবীরা ৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ