,

মানিকগঞ্জেও আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীরা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। চট্টগ্রাম-ঢাকা পেরিয়ে বেশ কয়েকটি রোহিঙ্গা পরিবার এবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে। বুধবার দুপুরে সিংগাইর থানা পুলিশ নয় সদস্যের একটি রোহিঙ্গা পরিবারকে চারিগ্রাম এলাকা থেকে উদ্ধার করে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানা পুলিশের এসআই আবদুল মান্নান জানান, সিংগাইরে রোহিঙ্গা প্রবেশের খবর পেয়ে উপজেলার চারিগ্রামের মাওলানা তাজুল ইসলামের বাড়ি থেকে নয়জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

তারা হলেন- ফয়েজুল ইসলাম (৩৫), আমেনা খাতুন (৭০), রাফিয়া বিবি (১৮), হাফসা বিবি (২৮), আরমান (৭), রুম্মান (৪), আবদুল হান্নান (৩), রুনাত (১) ও হাছিনা আক্তার (৭৩)।

আশ্রয়দাতা মাওলানা মো. তাজুল ইসলাম বলেন, চারিগ্রাম বাজারের গামের্ন্টস ব্যবসায়ী আলমগীর আমাকে উপজেলার ধল্লা ইউনিয়নে কয়েকটি রোহিঙ্গা পরিবার এসেছে বলে জানায়। পরে সেখান থেকে একটি পরিবারকে আমার বাড়িতে আশ্রয় দেয়ার কথা বলে। গত মঙ্গলবার বিকেলে নয় সদস্যের ওই পরিবারটি আমার বাড়িতে চলে আসে।

এদিকে আরেকটি সূত্র জানায়, উপজেলা সদরে শ্রমিকের কাজ করার জন্য বেশ কয়েকজন রোহিঙ্গা এসেছে। তবে তাদের সন্ধান পায়নি পুলিশ।

পুলিশের এসআই আবদুল মান্নান জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে এরা সবাই আরাকান রাজ্যের মংডু জেলার মন্ডুকাদেরবিল গ্রামের বাসিন্দা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা