,

গুরু রাম রহিমের রায়, ভারত সরকার সতর্ক : মোদী

news-image

নয়াদিল্লী প্রতিনিধি : ভারতীয় ধর্মগুরু বাব রাম রহিম সিংয়ের সমর্থকদের সহিংসতার প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। দুইদিন আগে চন্ডিগড়ের পাঞ্চকুলায় সহিংসতায় ৩৬ জন নিহত হওয়ার পরে রবিবার প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’ এ তিনি বলেন, বিশ্বাসের নামে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মোদী বলেন, ভারত মহাত্মা গান্ধী ও ভগবান বুদ্ধর জন্মভূমি। এই দেশে কোনো ধরণের সহিংসতা গ্রহণযোগ্য নয়। আমি দেশবাসীকে এটা বলে আশ্বস্ত করতে চাই যে যারা আইন নিজের হাতে তুলে চায় হোক সেটা ব্যক্তি বা গোষ্ঠী তাদের সরকার এবং রাষ্ট্র কোনোমতেই সহ্য করবে না। প্রত্যেক ব্যক্তিকে আইন মেনে চলতে হবে, আইনানুযায়ী অপরাধীকে অবশ্যই শাস্তি পেতে হবে।

২০০২ সালের এক ধর্ষণের অভিযোগে বাবা রাম রহিম অভিযুক্ত হওয়ারর পরে তার ভক্তরা সহিংসতায় লিপ্ত হয়, আহত হয় ২৫০ জন। তাকে হরিয়ানার বহুস্তর নিরাপত্তবিশিষ্ট সানোরিয়া কারাগারে রাখা হয়েছে। দেরা সাচা সৌদা সম্প্রদায়ের প্রধান বাবা রাম রহিমের রায় সোমবার ঘোষণা করা হবে এবং আদালতের কার্যক্রম কারাগারে সম্পন্ন হবে। তার ভক্তদের রোহতাকে আসতে বাধা দেয়া হচ্ছে। রোহতাক থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত সানোরিয়া কারাগারটি ঘিরে রেখেছে হরিয়ানা পুলিশ ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

হাইকোর্ট হরিয়ানা সরকারকে নির্দেশ দিয়েছে রাম রহিমের অপরাধের রায় শোনাতে বিচারককে আকাশপথে কারাগারে নিয়ে যেতে। মোদী সরকার হরিয়ানা সরকারকে নির্দেশ দিয়েছে, রাম রহিমকে শুক্রবার অভিযুক্ত করা বিচারক জগদ্বীপ সিংকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দিয়ে কারাগারে নিয়ে যেতে।

চন্ডিগড় থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত সিরসায় গুরমিত রাম রহিম সিংয়ের আস্তানা ‘ডেরা সাচা সৌদা’ ঘিরে রেখেছে ভারতীয় সেনাবাহিনী। প্রায় ৩০ হাজার ভক্ত এক হাজার একরের এই প্রাঙ্গণের ভেতরে আছে এবং তারা বাইরে বের হতে অস্বীকৃতি জানাচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ