,

রাম রহিমের কুকীর্তির বিরুদ্ধে সরব বলিউড

news-image

বিনোদন ডেস্ক : স্বঘোষিত ধর্মগুরু দোষী সাব্যস্ত হয়েছেন। জেলে গিয়েও নাকি ‘জামাই আদরে’ রয়েছেন।

এদিকে তাঁর গ্রেফতারের জেরে জ্বলছে গোটা উত্তর ভারত। প্রাণ হারিয়েছেন তিরিশেরও বেশি মানুষ। আহত অন্তত দুই শতাধিক। পাঞ্জাব, হারিয়ানা দুই রাজ্যেরই একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা।

তবে এক ধর্ষকের জন্য এত হিংসা, এত হানাহানির প্রশ্নে সরব হয়েছে বলিউড। ফারহান আখতার, অনুপম খের, ঋষি কাপুর থেকে রাবিনা ট্যান্ডন, এষা গুপ্তা সকলেই শেয়ার করেছেন নিজেদের মতামত। কেউ আপনজনের সুস্থতার কামনা করেছে, আবার কেউ স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিংয়ের তুলোধোনা করেছেন।

এদিকে রাম রহিমকে নিয়ে টুইট করতে গিয়ে বিপাকে পড়েন বলিউডের ‘জেন্টলম্যান’ সিদ্ধার্থ মালহোত্রা। প্রথমে হারিয়ানাবাসীকে শান্ত থাকার অনুরোধ করে নেটিজেনদের রোষের শিকার হন অভিনেতা। পরে আবার সে টুইটের সাফাই দিয়ে তিনি বলেন, রায় দেওয়ার আগেই টুইট করেছিলেন তিনি।

টুইটারে সরব হয়েছেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরও। ধর্মগুরুকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘ধর্মীয় ব্যবসার আদর্শ উদাহরণ’।

তবে এ বিষয়ে সরাসরি মতামত প্রকাশ না করলেও হরভজন সিং জানিয়েছেন, ‘যে কোনও কাহিনিরই তিনটি সত্য থাকে। আপনার, তাদের ও সত্য। ’

সত্য যে কী, সে বিষয়ে ভারতীয় দলের এই স্পিনার খোলসা করে না বললেও নেটিজেনদের অধিকাংশই ‘ধর্ষক’ ডেরা সাচা সওদা সংগঠনের প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকেই তার কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ