,

জেলে যেভাবে রাত কাটালেন ধর্মগুরু রাম রহিম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জেলখানার বিশেষ সেলে ভিআইপি ব্যবস্থাপনায় রাত কাটালেন ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক ধর্মগুরু গুরমিত সিংহ রাম রহিম। এই ধর্মগুরুর জন্য জেল এলাকার এক কিলোমিটারজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে জেলের বিশেষ সেলে ধর্মগুরুর জন্য মিনারেল ওয়াটারের (বিশুদ্ধ পানি) ব্যবস্থা ছাড়াও তাঁর দেখভালের জন্য রাখা হয় একজন সহকারীও। ধর্মগুরুর কোনো অসুবিধা না হয় সে জন্য বিশেষভাবে নজর রাখে জেল কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার আদালত থেকে হেলিকপ্টারে করে ধর্মগুরু রাম রহিমকে প্রথমে হরিয়ানা রাজ্যের রোহতাকে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের একটি অতিথি নিবাসে তাঁকে রাখা হয়। পরে সেখান থেকে গভীর রাতে তাঁকে রোহতাক জেলের বিশেষ সেলে নিয়ে যাওয়া হয়।

এদিকে, ধর্ষণ মামলায় শুক্রবার ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত সিংহ রাম রহিমকে হরিয়ানা রাজ্যের পাচকুলার বিশেষ আদালত দোষী সাব্যস্ত করার পর থেকে ছড়িয়ে পড়া সংঘর্ষে হরিয়ানা ও পাঞ্জাবজুড়ে এ পর্যন্ত ৩১ জনের প্রাণহানি হয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়ে দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও।

আগামী সোমবার স্বঘোষিত ধর্মগুরু গুরমিত সিংহ রাম রহিমের সাজা ঘোষণা করবেন আদালত।

আজ শনিবার সকাল থেকে হরিয়ানার পাঁচকুলা ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সহিংসতা এড়াতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকায় কারফিঊ ও ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোহতকের অনেক ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

শনিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ও বাঘপাতে সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কড়া সতর্কতা জারি হয়েছে হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে। শুধু হরিয়ানা ও পাঞ্জাবে ১৫ হাজার আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার সকালে আরো দুই কোম্পানি সেনা ও ১০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পাঁচকুলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ