,

বাংলাদেশ নয়, ভারত রোহিঙ্গাদের ফেরত পাঠাবে মিয়ানমারে

news-image

বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গাদের নিয়ে আলোচনার পর ভারত তাদের মিয়ানমারেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হষরাজ অহির বলেছেন, রোহিঙ্গাদের জম্মু ও কাশ্মীরে থাকার কোনো অধিকার নেই। তাদের যথাসময়ে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

হষরাজ বলেন, রোহিঙ্গাদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্যে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের পরিবার সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। তারা কি ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িত ও আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্যে তারা কোনো হুমকি সৃষ্টি করছে কি না এসব তথ্য বিস্তারিত দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে। এর আগে এক সভায় হষরাজ অহির প্রশা-*/সন ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গার ব্যাপারে তথ্য দিতে বলেন। তারা কোনো সামাজিক কিংবা ভারত বিরোধি কোনো তৎপরতার সঙ্গে জড়িত কি না সে সম্পর্কে বিশদ তথ্য দিতে বলেন ভারতের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী।

সম্প্রতি ভারতের আরেক মন্ত্রী কিরেন রিজ্জু পার্লামেন্ট বলেন, দেশটিতে ১৪ হাজার রোহিঙ্গা রয়েছে যাদের জাতিসংঘের অধিনে নথিভুক্ত করা হয়েছে। তবে আরো ৪০ হাজার রোহিঙ্গা অবৈধভাবে ভারতে বাস করছে বলে ধারণা করা হয়। ভারতে রোহিঙ্গারা জম্মু হায়দ্রাবাদ, হরিয়ানা, উত্তর প্রদেশ, দিল্লিসহ এর আশে পাশের এলাকায় বাস করছে। রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তিনি।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার এক বিবৃতিতে বলেছেন, শুধু রোহিঙ্গাদের টার্গেট করা হচ্ছে মিডিয়া রিপোর্ট অনুসারে এমন ভুল বোঝার অবকাশ নেই। যে কোনো দেশের নাগরিক ভারতে অবৈধভাবে বাস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি স্টার

এ জাতীয় আরও খবর

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ