সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়হাটির ‘জঙ্গি আস্তানা’য় অভিযান শুক্রবার সকালে : পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক :মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শেষ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন শহরের বড়হাট এলাকায় আরেকটি ‘জঙ্গি আস্তানা’য় অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘এরই মধ্যে একটি অভিযান শেষ হয়েছে। এখন আমরা বড়হাটিতে অভিযানের প্রস্তুতি নিচ্ছি। রাতে রেকি করা হবে। কাল শুক্রবার সকাল থেকে অভিযান শুরু হতে পারে।’

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ফতেপুরে (এলাকাটি নাসিরপুর নামেও পরিচিত) ‘জঙ্গি আস্তানা’য় আইনশৃঙ্খলা বাহিনীর ‘অপারেশন হিটব্যাক’ শেষ হয়। এতে সাত থেকে আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। অভিযান শেষে বিকেলে সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার ফতেপুর এলাকায় গত বুধবার থেকে ঘেরাও করে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বাড়ি দুটির মালিক লন্ডনপ্রবাসী সাইফুর রহমান।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার মধ্যে ফতেপুরে ‘অপারেশন হিট ব্যাক’ নামে সোয়াটের এই অভিযান শুরু হয়। রাতে অভিযান বন্ধ করে দিয়ে আজ ভোর থেকে শুরু করার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা শুরু হয়নি। পরে সকাল সাড়ে ১০টা থেকে অভিযান শুরু হয়।

বিকেলে ফতেপুরের অভিযান শেষে মনিরুল ইসলাম জানিয়েছিলেন, ‘এটি প্রাথমিকভাবে শেষ হলো। এরপর আমরা ওই অভিযানটি (বড়হাটি)পরিচালনা করবো। আমাদের অভিযান পরিছালনাকারী দল সোয়াট রেকি করে পরিকল্পনা করে পরবর্তী সময়ে অভিযান শুরু করবে।’

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট