,

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা’কে সংবর্ধনা

news-image

নিজস্ব প্রতিবেদক :ভোলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের মা মালেকা বেগমকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোখতার হোসেন। জাতির শ্রেষ্ঠ বীরের মাকে সংবর্ধনা দেয়ার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ সিপাহী মো. মোস্তফা কামাল জাতির শ্রেষ্ঠ সন্তান।

তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই দেশে মুক্তিযোদ্ধাদের পরিপূর্ণ সম্মান দিচ্ছেন। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও যোদ্ধাদের সর্বক্ষেত্রে মূল্যায়ন করছে। তাদের মাসিক ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। বিগত দিনে অন্যান্য সরকারের সময় মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছিল।

এসময় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সম্পাদক সামসুল আলম মিঠু, বীরশ্রেষ্ঠের ছোট ভাই মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, চেম্বার অব কমার্সের পরিচালক মো. শফিকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা