,

ছাত্রলীগ নেতাকে গুলির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি জোবায়ের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

image-11502

তিনি বলেন, অস্ত্র বৈধ না অবৈধ, কেন গুলি করা হয়েছে এবং কে গুলি করেছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার দুপুরে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, শনিবার রাত ১টার দিকে রাজধানীর নীলক্ষেত-পলাশী সড়কে অবস্থিত ‘ব্যানবেইস’ অফিসের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল-জোবায়েরকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ওই সময় তার বন্ধু মহসিন হল ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও সহ-সভাপতি আবু সাইদ সঙ্গে ছিলেন। জোবায়ের নিজেও মহসিন হলের আবাসিক ছাত্র ও স্বাস্থ্য-অর্থনীতি বিভাগের শিক্ষার্তী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর