,

হাঙ্গেরি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

photoনিজস্ব প্রতিবেদক : পানি সম্মেলনে অংশ নিতে চারদিনের সফরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাত ১১টা ০৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি বুদাপেস্ট বিমানবন্দরে অবতরণ করে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ।

এর আগে আজ সকালে হাঙ্গেরির বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু যান্ত্রিক ত্রুটির প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

পরে বিমানটি ত্রুটি সারিয়ে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ থেকে বুদাপেস্টের দিকে রওনা হয় বলে বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিমানের ত্রুটির বিষয়ে বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। সে কারণে আশখাবাদে এটি অবতরণ করতে বাধ্য হয়।’

মন্ত্রী আরো বলেন, ‘বিমানটির একটি ইঞ্জিনের ফুয়েল প্রেসার কমে যাচ্ছিল, নিয়ম অনুসারে এ‌ ধরনের অবস্থায় বিমানকে ল্যান্ড করাতে হয়। সেটাই করা হয়েছে।’

প্রধানমন্ত্রীসহ বিমানটির সবাই সুস্থ এবং ভালো আছেন বলেও জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী।

সফরকালে প্রধানমন্ত্রী দুদিনের বুদাপেস্ট পানি সম্মেলনের (বিডব্লিউএস-২০১৬) বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন এবং প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে