,

লিবিয়ায় অপহরণ, দেশে মুক্তিপণ আদায়

kidnepনিজস্ব প্রতিবেদক : লিবিয়ায় অপহরণের পর বাংলাদেশে মুক্তিপণ আদায়ের অভিযোগে অপহরণকারী একটি চক্রের বাংলাদেশে অবস্থানরত পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

লিবিয়ায় কর্মরত শ্রমিক চাঁদপুরের ফয়েজ উল্লাসহ তিনজনকে তিন মাস আগে অপহরণ করে বাংলাদেশেরই একদল লোক। তাঁদের আটকে রেখে নির্যাতনও করা হয়। একপর্যায়ে অপহরণকারীদের দাবির মুখে ফয়েজ উল্লার ভাই আচান উল্লা দেশে বিকাশের মাধ্যমে এক লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেন। এরপর সেপ্টেম্বরে ফয়েজের পাসপোর্ট ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়। তিনি লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে অভিযোগ দেন।

ফয়েজসহ এ রকম চারজনের পৃথক অভিযোগের ভিত্তিতে অপহরণকারী চক্রটির বাংলাদেশে অবস্থানরত পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব-৩ এর অধিনায়ক গোলাম সারোয়ার বলেন, লিবিয়ায় অপহরণের শিকার চারজনের পৃথক অভিযোগের ভিত্তিতে র‍্যাব-৩ ও র‍্যাব-১ এর দুটি পৃথক দল ঢাকা, গাজীপুর ও ফরিদপুরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল কুদ্দুস মোল্লা, হান্টু মোল্লা, বেলাল, লিটন খান ও নূর মোহাম্মদ ওরফে দুলাল।

র‍্যাব জানিয়েছে, একইভাবে চাঁদপুরের আচানউল্লাহ এবং নাটোরের মিন্টু আলী খানকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে চক্রটি। এ রকম পরিস্থিতিতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে, বাংলাদেশে অবস্থানরত অপহৃতদের স্বজনদের কাছ থেকে তথ্য নিয়ে র‍্যাব তদন্ত শুরু করে।

র‍্যাব জানায়, তদন্তে অপহরণকারী চক্রের সঙ্গে ফরিদপুরের ভাঙা উপজেলার বেলাল মাতুব্বর, সদরপুরের জাকির মোল্লা ও তার বাবা হান্টু মোল্লার যুক্ততা পাওয়া যায়। এ ছাড়া মুক্তিপণের টাকা গ্রহণকারী বিকাশ নম্বরের সূত্র ধরেও চলে তদন্ত। এর পরিপ্রেক্ষিতে চক্রের সদস্য কুদ্দুস মোল্লা ও হান্টু মোল্লাকে গতকাল শনিবার রাতে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও এলাকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় বেলালকে। মুক্তিপণের টাকা বুঝে নিয়ে আবারও লিবিয়া যাওয়ার প্রস্তুতির সময় ধরা পড়েন বেলাল। আর কুদ্দুস মোল্লার বিকাশ নম্বরে মুক্তিপণের টাকা নেওয়া হয়। আরেক লিবিয়া প্রবাসী হান্টু সরাসরি অপহরণের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশে এসে ধরা পড়েন তিনি। এ ছাড়া নাটোরের মিন্টু খানের ছোট ভাই রিন্টু খানের অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি দল গাজীপুর থেকে লিটন খান ও নূর মোহাম্মদ দুলালকে গ্রেপ্তার করে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে