,

‘৩ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠন করুন, অন্যথায় বৃহত্তর আন্দোলন’

bfujdujনিউজ ডেস্ক : সাংবাদিক নেতৃবৃন্দ আগামী ৩ ডিসেম্বরের মধ্যে গণমাধ্যম কর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন ও অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা প্রদানের দাবি জানিয়েছেন।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এক বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে এ দাবি জানান।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর পর গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজ-বোর্ড গঠনের দাবির যৌক্তিকতা সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাই দেশের সকল পেশাদার গণমাধ্যম কর্মীর রুটি-রুজির এ দাবি পূরণে সরকার অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেবে বলে তারা আশাবাদী। অন্যথায় সাংবাদিক সমাজের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ছাড়া কোন উপায় থাকবে না বলেও নেতৃবৃন্দ দৃঢ়ভাবে উল্লেখ করেন।

ওয়েজ-বোর্ডের দাবিতে বিএফইউজে, ডিইউজের প্রত্যক্ষ সহযোগিতায় নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করে।

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

অন্যানের মধ্যে বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন। সমাবেশ শেষে সাংবদিকদের অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৪ ডিসেম্বর সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত সারাদেশে পেশাগত সাংবাদিকদের ইউনিয়নগুলোর নিজ-নিজ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

পরে দুপুর সোয়া একটার দিকে সাংবাদিক সমাজের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সচিবালয়ে গিয়ে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে দু’দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তথ্য সচিব মরতুজা আহমদের কাছে হস্তান্তর করেন। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে