,

রিটার্ন দাখিলের নতুন নির্দেশনায় কর্মচারীরা বিব্রত

নিজস্ব প্রতিবেদক : আয়কর রিটার্ন দাখিলের তথ্য যাচাই সংক্রান্ত নতুন নিদের্শনায় বিব্রতকর অবস্থায় পড়েছেন ৩য় ও ৪র্থ শ্রেণির কয়েক লাখ সরকারি কর্মচারী।আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়ের মাত্র ছয়দিন আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

nbr1480263068

আগামী ৩০ নভেম্বর আয়কর রিটার্নের শেষ দিন।

সূত্র জানায়, গত ২৪ নভেম্বর এনবিআর থেকে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের তথ্য যাচাই সংক্রান্ত একটি নির্দেশনা জারি হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রককে লেখা চিঠিতে বলা হয়েছে, কর আইনের বিদ্যমান বিধান অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরের কোন মাসে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোন কর্মচারী মূল বেতন ১৬ হাজার টাকা বা তার বেশি হলে কর্মচারীর জন্য ২০১৬-১৭ কর বছরের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। ব্যক্তি শ্রেণির করদাতারা ২০১৬-১৭ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর।

এতে বলা হয়েছে, ২০১৫ সালে ঘোষিত বিভিন্ন চাকরি (বেতন ও ভাতাদি) আদেশে আয়করের আওতাভুক্ত সব সদস্য/কর্মচারী বাধ্যতামূলকভাবে আয়কর আইনের বিধান মোতাবেক নিজের বেতন খাতের আয়সহ মোট আয় নিরুপণ ও নিজস্ব আয় থেকে আয়কর পরিশোধপূর্বক যথা সময়ে আয়কর রিটার্ন দাখিল করবেন বলে বিধান সন্নিবেশিত রয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আইনের যথাযথ পরিপালন ও রাজস্ব আহরনের স্বার্থে বেতন-ভাতাদি পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান কর আইন ও ২০১৫ সালে ঘোষিত বিভিন্ন চাকরি (বেতন ও ভাতাদি) আদেশের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক বিধানের শর্ত পরিপালিত হয়েছে কি-না সে বিষয়ে নিশ্চিত হওয়া আবশ্যক। ২০১৫-১৬ অর্থবছরের কোন মাসে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোন কর্মচারীর মূল বেতন ১৬ হাজার টাকা বা তার বেশি হলে উক্ত কর্মচারীর ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসের বেতন বিলের সঙ্গে কর্মচারীর টিআইএন, ২০১৬-১৭ কর বছরের আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকার পত্রের ক্রমিক নম্বর ও রিটার্ন দাখিলের তারিখের তথ্য সংযুক্ত করতে হবে। বর্ণিত কর্মচারীর মধ্যে কেউ ২০১৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল না করে সময়ের আবেদন করে থাকলে বিলম্বে রিটার্ন দাখিলের বিষয়ে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের অনুমোদনের ক্রমিক নম্বর, তারিখ, সার্কেল নম্বর ও কর অঞ্চলের নামের তথ্য বেতন বিলের সঙ্গে সংযুক্ত করতে হবে। বর্ণিত তথ্যসমূহ বেতন বিলের সঙ্গে সংযুক্ত রয়েছে কি-না তা বেতন বিল পাশ/বেতন পরিশোধের ক্ষেত্রে অনুমোদনকারী/পরিশোধকারী ব্যক্তি/কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখবেন।

এনবিআর-এর এ নির্দেশনায় খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কার্যালয়ের কর্মচারীরাও সমস্যায় পড়েছেন। তারা জানিয়েছেন নতুন এ নির্দেশনার কারণে বিপুলসংখ্যক ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা সমস্যায় পড়বে। আয়কর রিটার্ন জমা দেওয়ার মাত্র আর কয়েকদিন বাকি। এ ছাড়া বিপুলসংখ্যক কর্মচারী এনবিআর- এর নতুন নির্দেশনা সম্পর্কে এখনো অবহিত হয়নি। যারা এ নির্দেশনা মেনে রিটার্ন দাখিল করতে সক্ষম হবে না- তাদের বেতন-ভাতাদি বন্ধ হয়ে যেতে পারে বলে তারা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে অর্থমন্ত্রীর দপ্তরের একজন কর্মচারী বলেছেন, যাদের বেসিক বেতন ১৬ হাজার টাকা অতিক্রম করেছে কিন্তু ব্যক্তিশ্রেণি করমুক্ত আয়সীমা অর্থাৎ দুই লাখ ৫০ হাজার টাকা অতিক্রম করেনি তাদেরকেও রিটার্ন দাখিল করতে হবে। এটা আমাদের জানা ছিল না। হঠাৎ করে রিটার্ন দাখিলের নির্দেশনা আসায় বিপাকে পড়েছি। আমি জানতাম যেহেতু আমার ব্যক্তিশ্রেণি করমুক্ত আয়সীমা অতিক্রম করেনি তাই আমার রিটার্ন দাখিলের প্রয়োজন হবে না। এখন এনবিআর-এর নির্দেশনার মাধ্যমে জানতে পারলাম নতুন নিয়ম অনুযায়ী ব্যক্তিশ্রেণি করমুক্ত আয়সীমা অতিক্রম না করলেও আমাকে রিটার্ন দাখিল করতে হবে।

উল্লেখ, চলতি ২০১৬-১৭ অর্থবছর বাজেটে ব্যক্তিশ্রেণি করমুক্ত আয়সীমা পুরুষদের জন্য দুই লাখ ৫০ হাজার টাকা এবং মহিলাদের জন্য তিন লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানায়, নতুন নিয়ম অনুযায়ী যারা রিটার্ন জমা দেবেন না তাদের বেতন-ভাতা বন্ধ হয়ে যেতে পারে। তবে যারা রিটার্ন জমা দেওয়ার সময় চেয়ে আবেদন করবেন তাদের বিষয়টি বিবেচনা করা হতে পারে। বিধান অনুযায়ী তাদের রিটার্ন জমা দিতে হবে। তবে এমন অনেক কর্মচারী আছেন রিটার্ন জমা দেওয়ার বিষয়টি অবহিত নন বা যাদের কর্মস্থল এক জায়গায় আর বেতন হয় ঢাকা থেকে তাদের জন্য এ সমস্যা আরো বেশি হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে