,

৮ মামলায় সোহেলের জামিন

habibun_nabiনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা আট মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব  হাবিব-উন-নবী খান সোহেলকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম  ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনর রশিদ।

পরে আইনজীবী জহিরুল ইসলাম সুমন বলেন, সোহেলের বিরুদ্ধে শতাধিক মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। এর আগে গত ৯ অক্টোবর নাশকতার ৪০টি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

৪০টি মামলার মধ্যে রাজধানীর পল্টন থানায় ২২টি; মতিঝিল, যাত্রাবাড়ী ও মুগদা থানায় তিনটি করে, খিলগাঁও, ওয়ারী ও দারুস সালাম থানায় দুইটি করে এবং শাহবাগ, রমনা ও মোহম্মদপুর থানার একটি করে মামলা রয়েছে। গত বছরের শুরুতে বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা অবরোধ ও হরতালের মধ্যে নাশকতার বিভিন্ন ঘটনায় এসব মামলা করা হয়েছিল বলে জানান আইনজীবীরা।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির