,

৫৩৬ কর্মকর্তার পদোন্নতি

bangladeshনিউজ ডেস্ক : প্রশাসনের তিনটি স্তরে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদে ৫৩৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদে ১৪৫, যুগ্ম সচিব পদে ১৮৬ এবং উপসচিব পদে ২০৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
প্রশাসনে সর্বশেষ ১৩ জানুয়ারি অতিরিক্ত সচিব পদে ৮৪ জনকে পদোন্নতি দেওয়া হয়। যুগ্মসচিব পদে গত বছর ১০ সেপ্টেম্বর ৭২ জনকে পদোন্নতি হয়েছে। আর উপসচিব পদে সর্বশেষ পদোন্নতি দেওয়া হয়েছে গত বছর মার্চ মাসে। তাই পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কথা বিবেচনা করা হয়েছে এবার।

এর আগে বড় ধরণের আরও একটি পদোন্নতি দেওয়া হয়।  গত বছরের ৬ এপ্রিল তিন স্তরে ৮৭২ জনের পদোন্নতি দেওয়া হয়েছিল। এতে অতিরিক্ত সচিব পদে ২৩১, যুগ্ম সচিব পদে ২৯৯ এবং উপসচিব পদে ৩৪২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির