,

কর্ণফুলী পেপার মিলে বিস্ফোরণ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক : কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলের ব্লিচিং টাওয়ারে বয়লার বিস্ফোরণে তিন প্রকৌশলীসহ পাঁচজন আহত হয়েছে।
শনিবার বিকেলে ব্লিচিং টাওয়ারে রক্ষণাবেক্ষণ কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে কারখানা সূত্রে জানা গেছে।

kaarnapuli_mills1480171659

এই ঘটনা আহতরা হলো মিলের প্রকৌশলী প্রদীপ কুমার দাশ, কামাল পাশা, শামিম আহাম্মেদ, ফোরম্যান মোহাম্মদ হারুন ও শ্রমিক মোহাম্মদ জসিম। আহতদের মধ্যে প্রকৌশলী কামাল পাশা ও হারুনের অবস্থা গুরুতর।

কর্ণফুলী পেপার মিল সিবিএ’র সভাপতি মোহাম্মদ তৌহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্লিচিং টাওয়ারে রক্ষণাবেক্ষণ কাজ করার সময় আকস্মিকভাবে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে তিনজন প্রকৌশলীসহ পাঁচজন আহত হয়।

আহতদের চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় প্রকৌশলী কামাল ও ফোরম্যান হারুনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে