,

আজ হাসপাতাল ছাড়বেন খাদিজা

 

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগ নেতার ধারালো অস্ত্রের আঘাত থেকে প্রায় সুস্থ হয়ে ওঠা সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস আজ রবিবার হাসপাতাল ছেড়ে বাসায় ফিরবেন। গত শনিবার তিনি প্রথমবারের মতো কথা বলেছেন গণমাধ্যমের সামনে। নিজের সুস্থতার কথা জানানোর পাশাপাশি সংবাদকর্মী, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানান তিনি।

image-8056

শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালের নিচ তলায় খাদিজাকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন তার চিকিৎসক। সেখানে হুইল চেয়ারে বসে কথা বলেন তিনি। দুই দিন আগে বৃহস্পতিবার ভাই শরনান হক শাহীন নিজের ফেসবুক পাতায় খাদিজার একটি ছবি প্রকাশ করে তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে খাদিজা বলেন, আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। দোয়া করবেন যেন, ভালো থাকি। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারি। মিডিয়ার ভাইদের ধন্যবাদ, আপনারা আমার জন্য অনেক করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ। খাদিজার চিকিৎসক জানান, শনিবারই খাদিজাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার আনুষ্ঠানিকতা সারা হবে, তবে তিনি হাসপাতাল ছাড়বেন রোববার। আঘাতের কারণে এখনও অবশ হয়ে থাকা বাম হাত ও পায়ের চিকিৎসার জন্য সোমবার তাকে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর কথা রয়েছে।

গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি ভেদে করে মস্তিষ্কও জখম হয়।

খাদিজাকে হাসপাতালে আনার পর থেকে তার চিকিৎসার আদ্যোপান্ত সংবাদ সম্মেলনে জানান স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) মির্জা নাজিম উদ্দিন। তিনি বলেন, ইমার্জেন্সিতে খাদিজার জিসিএস ছিল মাত্র ৫, সম্পূর্ণ অচেতন অবস্থায় এবং বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হওয়ায় ইমার্জেন্সিতে তাকে লাইফ সাপোর্ট দিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) পাঠানো হয়।

ডা. নাজিম বলেন, সামাজিক মাধ্যমে যে খাদিজা অমানবিকতার দৃষ্টান্ত হয়ে উঠেছিল, সেই খাদিজাই এখন বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা সেবার প্রকৃষ্ট উদাহরণ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে