,

নাসিক নির্বাচন: ১০জনের মনোনয়নপত্র বাতিল

f8নারায়নগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) যাচাই-বাছাইয়ের প্রথমদিনে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত মোট ১৮টি (১ থেকে ১৮নং ওয়ার্ড) ওয়ার্ডের আগ্রহী কাউন্সিলর প্রার্থীদের মনোয়নপত্র বাছাই করা হয়।এর মধ্যে ১০জনের মনোনয়নপত্র অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাইশেষে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ১ হতে ১৮নং ওয়ার্ডের কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে।

তথ্য ভুল, ঋণ খেলাপী, তথ্য গোপন ও বয়স কম থাকায় ১নং সাধারণ ওয়ার্ডের সুমন কাজী, ৩নং ওয়ার্ডে নূর সালাম, ৪,৫ ও ৬ নং সংরক্ষিত আসনের মোসা. সুমি বেগম, ৫নং ওয়ার্ডে গোলাম মো. তানভীর (বয়স কম থাকায়), ৭ নং ওয়ার্ডে আবুল কালাম দেওয়ান, ৮নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন খোকন, ১২নং ওয়ার্ডে জিল্লুর রহমান লিটন, ১৩নং ওয়ার্ডে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও শাহ ফয়েজউল্লাহ এবং ১৪নং ওয়ার্ডে দিদার খন্দকারের মনোনয়ন বাতিল ও অবৈধ ঘোষণা করা হয়েছে।

নুরুজ্জামান তালুকদার বলেছেন, ‘যাদের প্রার্থীতা অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে তারা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা বিভাগীয় কার্যালয়ে অভিযোগ করার সুযোগ পাবেন। এ ছাড়াও তাদের প্রার্থীতা বৈধ প্রমাণিত করার জন্য ৫ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত সময় রয়েছে। তবে অবশ্যই যাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে তারা নির্বাচনের আচরণবিধি লংঘণ করবেন না। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, নাসিকের নির্বাচন সামনে রেখে ৯ জন সম্ভাব্য মেয়র প্রার্থী, সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৭৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ২৬ ও ২৭ নভেম্বর। রোববার যাচাই-বাছাইয়ের শেষ দিনে ১৯ থেকে ২৭নং ওয়ার্ডের আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২২ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির