বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার প্রতারণা করে ক্ষমতায় রয়েছে : মির্জা ফখরুল

jamalpurনিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর ব্যবস্থায় দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, দেশকে বাঁচাতে হবে, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান সরকার কোন নির্বাচিত সরকার নয়। এ সরকার অগণতান্ত্রিক সরকার। তারা দেশের মানুষের সাথে প্রতারণা এবং চালাকি করে ক্ষমতায় রয়েছে। আজ শনিবার বিকেলে জামালপুর সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার দেশ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে দিতে চায়। কিন্তু তা পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ইতিহাসের পাতায় লেখা হয়েছে এবং এদেশের মানুষের হৃদয়ে গাঁথা রয়েছে। আওয়ামী লীগ বার বার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে এদেশের মানুষের প্রাণের দল। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা বাংলাদেশি। বাংলাদেশ আমাদের অস্তিত্ব। কিন্তু আওয়ামী লীগ আমাদের অস্তিত্ব বিলীন করতে চায়। তারা নিরীহ মানুষকে জঙ্গি বানিয়ে বিনা বিচারে গুলি করে হত্যা করছে। পাঁচ বছরে শিশুকে ধর্ষণ ও মায়ের গর্ভের শিশুকে গুলি করে হত্যা করছে। তারা মিডিয়াকে অন্যায় ভাবে নিয়ন্ত্রণ করছে। তাদের ভয়ে মিডিয়া ভাইয়েরা স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে পারছে না। আইনের শাসন ভুলন্ঠিত হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন,৭১’র মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মুক্তিকামী মানুষ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করে গণতান্ত্রিক অধিকার রক্ষা করেছে। অথচ আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করে দেশকে ধ্বংস করছে এবং দেশের স্বাধীনতাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এমরান সালেহ প্রিন্স, ব্যারষ্টিার বদরুদ্দোজা বাদল, মোস্তাফিজুর রহমান বাবুল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ