,

সিলেটে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

sylhetসিলেট প্রতিনিধি : সিলেটের জিন্দাবাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে এক তরুণকে। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে জিন্দাবাজার এলাকার কাস্টম কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মিসবাহ উদ্দিন (১৮)। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারের চণ্ডীপুর। ঘটনাস্থলে পুলিশসহ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) একটি দল অবস্থান নিয়েছে।

পুলিশ সূত্র জানায়, ব্যস্ত এলাকায় হঠাৎ আক্রমণের শিকার হন মিসবাহ। তার বাঁ দিকের কান বরাবর ধারালো অস্ত্র দিয়ে একটি কোপ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় জিন্দাবাজার এলাকায় রাতের পালায় কর্তব্যরত পুলিশের দল ও প্রত্যক্ষদর্শীরা মিসবাহকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির