,

নায়ক-নায়িকা নি‌য়ে রাস্তায় সেতুমন্ত্রী

kadarনিজস্ব প্রতিবেদক : নিরাপদে পথ চলতে সবাইকে উৎসা‌হিত কর‌ার লক্ষ্যে সে‌লি‌ব্রে‌টি‌দের স‌ঙ্গে নি‌য়ে রাস্তায় নামলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। শ‌নিবার (২৬ নভেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দিকে রাজধানীর বনানী-কাকলী‌তে সেতুমন্ত্রীর স‌ঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ক এক ক্যা‌ম্পেই‌নে যোগ দেন দেশের বেশ ক‌য়েকজন চিত্রনায়ক, না‌য়িকা, শি‌ল্পী ও কলাকুশলী।

ওবায়দুল কাদের সে‌লি‌ব্রে‌টি‌দের হা‌তে সড়ক নিরাপত্তা বিষয়ে স্টিকার ও লিফ‌লেট তু‌লে দেন। তারাও মন্ত্রীর সঙ্গে যাত্রীবাহী বাস ও প্রাই‌ভেটকারের যাত্রীদের মধ্যে স্টিকার ও লিফ‌লেট বিতরণ করেন। সেইসঙ্গে সড়কে অবস্থানরত বেশ কিছু গাড়িতে বিভিন্ন স্লোগান সংবলিত স্টিকার লাগিয়ে দেন।

kader-innarতারকাদের নিয়ে সড়কে ওবায়দুল কাদেরকে দেখে রাস্তায় ভিড় লেগে যায়। এ সময় পুলিশ সদস্যরা ভিড় সামলানোর চেষ্টা করেন। এ সময় যাত্রীবাহী বা‌সের চালক ও যাত্রীদের স‌ঙ্গে কথা ব‌লেন সেতুমন্ত্রী। সিএন‌জিচালিত অ‌টো‌রিকশা থা‌মি‌য়ে মিটা‌রে চল‌ছে কিনা এ বিষয়টিও তদারকি করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই অভিযানে অংশ নেন লেখক ও গ‌বেষক সৈয়দ আব‌ুল মকসুদ, বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি (বিআরএ) চেয়ারম্যান নজরুল ইসলাম, অভিনেতা ও নাট্যনির্দেশক তারিক আনাম, কণ্ঠশি‌ল্পী এস আই টুটুল, চিত্রনায়ক ওমর সা‌নি, অভিনেত্রী নিপুণ, অ‌ভি‌নেতা শিমুলসহ অন্য কলাকুশলীরা।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির