বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশব্যাপী ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু

image_240459-13নিজস্ব প্রতিনিধি : দেশজুড়ে তিন সপ্তাহব্যাপী ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার।  ১৯৯৯ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের ভোটার তালিকাভুক্ত করার এই কাজ আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশনের সহকারী সচিব রৌশন আরা বলেন, গেল বছর হালনাগাদের সময় ভোটারযোগ্য অনেকে বাদ পড়েছেন। এই বাদ পড়া ভোটারদের জন্য এ কর্মসূচি।“এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে না; সংশ্লিষ্টদের নির্বাচন অফিসে এসে ভোটার হতে হবে।”

এই হালনাগাদে ভোটার এলাকা স্থানান্তর ও নাম কাটারও সুযোগ রয়েছে। দেশজুড়ে এ কার্যক্রম চলবে।ভোটার তালিকা হালনাগাদ শেষে আগামী ২ জানুয়ারি প্রকাশ করা হবে খসড়া তালিকা।ইসির নির্দেশনায় বলা হয়েছে, বাদপড়া ভোটররা সংশ্লিষ্ট উপজেলা বা ইউনিয়ন বা পৌরসভা সচিবের দপ্তর থেকে ভোটার নিবন্ধন ফরম সংগ্রহ করবেন। তার সঙ্গে জন্ম নিবন্ধন সনদ, এসএসসি বা সমমান পরীক্ষার সনদসহ (প্রযোজ্য ক্ষেত্রে) অন্যান্য কাগজপত্র উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিয়ে ভোটার নিবন্ধন করতে হবে।

২০০৮ সালে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা প্রণীত হয়। সে সময় ৮ কোটি ১০ লাখের বেশি নাগরিককে তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্রও দেওয়া হয়। এরপর চারবার ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে।সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৩ লাখ ২০ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ