বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সহযোগিতা করা হবে’

 

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানবিক বিষয় বিবেচনা করে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সহযোগিতা করা হবে। তবে সময়-সুযোগ বুঝে তাদের আবার ফেরত পাঠানো হবে।

image-7877

শুক্রবার রাজধানীতে আগারগাঁও পলিটেকনিক্যাল কলেজের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যারা দেশে অবস্থান করছেন তাদের ফেরত নিতে মিয়ানমারকে আহ্বান জানানো হবে। একই সাথে আন্তর্জাতিক পর্যায়েও তাদের ফেরত নিতে অনুরোধ করা হবে। তবে ফেরত পাঠানোর বিষয়টি এখনই নয়। কেননা সেখানে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলছে।

এরই মধ্যে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে এ সমস্যা সমাধান হবে। একই সাথে রোহিঙ্গারা যেন অবৈধভাবে আর এ দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত