,

ঈশ্বরদীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহতের সংখ্যা বেড়ে ৩

1480054526ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর আইকে রোডের চরমিরকামারী এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাথে ‘বন্দুকযুদ্ধে’ আরও এক ডাকাত নিহত হয়েছেন। পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মোট তিনজন নিহত হলেন। এর আগে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় বাদশা রাইস মিলে ডাকাতির প্রস্তুতির সময় কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে আরও চারজন গুলিবিদ্ধ হয়। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বাড়ি ময়মনসিংহে বলে জানা গেছে।

র‌্যাব-১২ এর পাবনা ক্যাম্পের কমান্ডার বীণা রানি দাস ইত্তেফাককে এই ঘটনা নিশ্চিত করেন। বীণা রানি দাস জানান, ঈশ্বরদী উপজেলার বড়ইচারা এলাকার বাদশা রাইস এজেন্সি নামের একটি চালকলে রাতে তিনটি ট্রাক নিয়ে ৩০-৩৫ জনের ডাকাত দল তিনটি দলে বিভক্ত হয়ে লুটপাট চালাচ্ছিল।

খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছায়। ওই সময় ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান দু’জন। গুলিবিদ্ধ হন আরও চারজন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির