নাসিক নির্বাচন: আস্থা অর্জনের পরীক্ষায় ইসি
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। আসন্ন এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে নানা ধরনের প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে (ইসিতে)। কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদে শেষ হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে। তবে দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচনে ব্যাপক কারচুপি-অনিয়মের অভিযোগের পর এনির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা ইসির জন্য এখন বড় চ্যালেঞ্জ। এমনকি জনগণের আস্থা অর্জনের অগ্নি পরীক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নানা বিতর্কের মধ্য দিয়ে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার পর এ নির্বাচন কতটা সফলভাবে শেষ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নির্বাচন বিশ্লেষকরা।
তারা বলছেন, ইউপি নির্বাচনের মধ্য দিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থায় যে প্রশ্নের মুখে পড়েছে তা থেকে উত্তরণ খুব সহজ নয়। এছাড়া এ নির্বাচনে আগে থেকেই বিএনপি সেনা মোতায়নের বাদি থাকলেও এনিয়ে ভাবছে না ইসি। ইসির কর্মকর্তারা বলছেন, নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আপাতত ভাবছেন না। ফলে নির্বাচনে আগ্রহ অনেটেইও কমে এসেছে বিএনপির পার্থীদের মধ্যে। এ কমিশনের অধীন ২০১৩ সালে পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠান প্রসংশিত হয়। কিন্তু পরের নির্বাচনগুলো নানা কারণে বিতর্ক এড়াতে পারেনি।
সংশ্লিষ্টরা সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদেশি তহবিল ছিল না। এ ছাড়া নিরাপদ ও নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশের অভাব ছিল। এসব কারণে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর আগ্রহ কম ছিল। এ ব্যাপারে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক আবদুল আলীম বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে ব্যথ হবার কারণে আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ দেখাচ্ছে না। এ জন্য নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতাও পাচ্ছে না।
এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষণ করার মতো সুষ্ঠু পরিবেশও নেই। সব মিলেয়ে নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ হারাচ্ছে পর্যবেক্ষক সংস্থাগুলো। নারায়নগঞ্জ সিটি নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, পরিস্থিতি পর্যালোচনা করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়ে থাকে। সার্বিক বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এ নির্বাচন সামনে রেখে পরিস্থিতি সুষ্ঠু ও সুন্দর রাখতে যখন যেখানে যে ব্যবস্থা দরকার সে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি পর্যালোচনা করে নজরদারি বাড়ানো হবে এবং টাইম টু টাইম অবস্থা বুঝে ব্যবস্থা নেব।’ সাধারণত প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা বৈঠক করে ইসি। সে ক্ষেত্রে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এ বৈঠক হতে পারে বলে জানান ইসির এই কর্মকর্তা।
এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে আবেদন সংপ্রহ ও জমা দেওয়া শেষ হয়েছে। ২৬ ও ২৭ নভেম্বর বাছাই শেষে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ২২ ডিসেম্বর ভোট হবে এই সিটিতে। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত মনোনয়নপত্র সংপ্রহ করেছেন মেয়র পদে মোট নয়জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন। এর মধ্যে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন একজন। এ ছাড়া কাউন্সিলর পদে ৫৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন সূত্র জানা যায়, বিগত ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশনের অধীনে ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হয়।











