বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যাক্স কার্ড পেয়ে গর্বিত মুর্তজা-সাকিব-তামিম

nbrনিউজ ডেস্ক : কর দেয়া আনন্দ ও গর্বের বিষয়। দেশের উন্নয়নে সবাইকে কর দেয়া উচিত। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্মাণাধীন ভবনে ট্যাক্স কার্ড গ্রহণ শেষে যুগান্তরের কাছে এসব প্রতিক্রিয়া ব্যক্ত করেন কয়েকজন সেলিব্রিটি করদাতা।

এনবিআরের কর্মকর্তাদের বোঝাতে হবে কর দেয়া মঙ্গলজনক। তাহলে করজাল বাড়াবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে করদাতা খুঁজে বের করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্মাণাধীন ভবনে ট্যাক্স কার্ড গ্রহণ শেষে যুগান্তরের কাছে এসব প্রতিক্রিয়া ব্যক্ত করেন কয়েকজন সেলিব্রিটি করদাতা।

এ তালিকায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, অভিনেতা পীযূষ বন্দোপাধ্যায়, হাজী কাউছ মিয়া, ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

মাশরাফি বিন মর্তুজা বলেন, কর দিয়ে সম্মাননা পেয়ে ভালো লাগছে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পেরে আমি গর্বিত। দেশের নাগরিক হিসেবে সবারই কর দেয়া উচিত।

কর দেয়ার ক্ষেত্রে এ ধরনের সম্মাননা দেয়ায় ভবিষ্যতে অনেকে কর দিতে আগ্রহী হবে এবং গর্ববোধ করবে। এনবিআরের এ উদ্যোগের ফলে খেলোয়াড়সহ সব পেশার মানুষ কর প্রদানে উদ্বুদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এই ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পেয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেন, ১৬ কোটি মানুষের দেশে অনেক কম লোক কর দেয়। এটি লজ্জাজনক। কর জাল বাড়াতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে যারা ট্যাক্স দেয় না তাদের খুঁজে বের করতে হবে এনবিআরের কর্মকর্তাদের।

অভিনেতা পীযূষ বন্দোপাধ্যায় বলেন, কর্মজীবনের শুরু থেকে ট্যাক্স দেই। এবারই প্রথম ট্যাক্স কার্ডের জন্য মনোনয়ন পেয়েছি। এটা প্রেরণাদায়ক।

তিনি মনে করেন, দেশের সবাই টাক্স দিলে অর্থনৈতিক ভিত শক্ত করা সম্ভব। এ জন্য এনবিআরের কর্মকর্তাদের জনগণকে বোঝাতে হবে কর দেয়া মঙ্গলজনক। অন্যদিকে দেশকে ভালবাসলে সবাইকে কর দেয়া উচিত।

ব্যবসায়ী ক্যাটাগরিতে সর্বোচ্চ কর দেয়া হাজী কাউছ মিয়া বলেন, ১৯৫৮ সাল থেকে নিয়মিত ট্যাক্স দিচ্ছি। কর না দিলে চোরের মত লাগে। আমি ৫৮ বছর ধরে কর দিই। ব্যাংকে ঋণ নেই, কোনো টেনশন নেই।

প্রথমবারের মতো ক্যাটাগরি ভিত্তিতে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেয়া হয়েছে। এর আগে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেয়া হতো। পেশাজীবী ব্যক্তিশ্রেণীর করদাতাদের মধ্যে শিল্পী, অভিনেতা, খেলোয়াড়, আইনজীবী, সাংবাদিকসহ ১৩ ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক করদাতাদেরও ক্ষেত্রে খাতভিত্তিক ট্যাক্স কার্ড দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু