,

২০১৭ সালে সরকারি ছুটি ২২ দিন

gov_logoনিউজ ডেস্ক : ২০১৭ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে ১০ দিন পড়েছে শুক্র ও শনিবার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির মধ্যে ছয়টি সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) পড়েছে।
এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে আটদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এ ছুটির মধ্যে চারটি সপ্তাহিক ছুটির দিন পড়ে গেছে।’

তিনি বলেন, ‘আগামী বছর ধর্মীয় কর্ম উপলক্ষে সরকারি কর্মচারীদের তিন দিন ঐচ্ছিক ছুটি থাকবে।’

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাবি উদযাপনের জন্য সেখানকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুদিন (২৯ চৈত্র ও ২ বৈশাখ) ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।

এরমধ্যে একদিন সাপ্তাহিক ছুটি রয়েছে বলেও জানান শফিউল আলম।

চলতি বছরও সরকারি চাকুরেরা ২২ দিন ছুটি পেয়েছে। এরমধ্যে চার দিন পড়েছে শুক্র ও শনিবার।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির