,

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন আইভী ও সাখাওয়াত

112নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এই দুই মেয়র প্রার্থী পৃথকভাবে রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদারের কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

প্রথমে মনোনয়নপত্র জমা দেন আইভী। পরে জমা দেন সাখাওয়াত।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজই (২৪ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। আগামী ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ২২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্বিতীয়বারের মতো এই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য মেয়রের পদ থেকে গতকাল বুধবার পদত্যাগ করেন আইভী।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির