,

মেয়র মান্নানের কারামুক্তিতে বাধা নেই

1479965295নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র এম এ মান্নানকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

মান্নানেরর পক্ষে খন্দকার মাহবুব হোসেন এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।

এই জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

উল্লেখ্য, গত বছরের ১৯ আগস্ট মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (সিটি করপোরেশন-২ শাখার) সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেয়া হয়।

মান্নানকে বরখাস্তের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলার অভিযোগপত্র গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ২০১৫ সালের ১২ মে গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) অনুাযায়ী, সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। এই ক্ষমতাবলে এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে