,

আজ থেকে শুরু আয়কর সপ্তাহ

1479554991-550x308আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ। জাতীয় রাজস্ব বোর্ডের এ আয়োজন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দেশে প্রথমবারের মতো আয়োজিত এ আয়কর সপ্তাহে করদাতারা কর অঞ্চলগুলোতে আগারগাঁওয়ে নির্মানাধীন রাজস্ব ভবনে কর সংক্রান্ত সব ধরণের সেবা পাবেন। আয়কর মেলার মতো একই জায়গায় কর বিষয়ে সেবা পাবেন করদাতারা। এবার ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়ার কারণে আয়কর সপ্তাহ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে করদাতারা বাড়তি সেবা পেয়ে ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল সহ সব কাজ শেষ করতে পারে। সারাদেশে ৩১টি কর অঞ্চলের আওতাধীন মাঠ পর্যায়ের ৬৪৯ টি সার্কেল অফিসে আয়কর সপ্তাহ পালন করা হবে। এছাড়া ২২ থেকে ৩০ নভেম্বর এনবিআরের সব কর অফিসে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। সরকারি ছুটির দিন শুক্র-শনিবারেও এই রিটার্ন জমা দেয়া যাবে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এই রিটার্ন জমা দেয়া যাবে।
এনবিআর থেকে জানা গেছে, কর অঞ্চলগুলোতে রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ, অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণের মতো সেবা সহজেই মিলবে। করদাতারা নির্ধারিত সার্কেলে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে করে আনলেই কর সংক্রান্ত সব সেবা পাবেন।
ব্যক্তি করদাতাকে এবার কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। ২০১৬-১৭ অর্থবছরে ৩০ নভেম্বর হচ্ছে কর দিবস। অর্থাৎ রিটার্ন দাখিলের সবশেষ তারিখ। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করা হলে উপ-কর কমিশনার বিলম্ব সুদ আরোপ করবেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির