,

ফখরুল যাবেন সেনাকুঞ্জের অনুষ্ঠানে

1474723923নিউজ ডেস্ক : সশস্ত্র বাহিনী দিবসে এবারও সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল আজ সোমবার বিকালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমানেরও থাকার কথা রয়েছে ওই প্রতিনিধিদলে। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করেন।

দিনব‌্যাপী অনুষ্ঠানে প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। দিনের কর্মসূচির অংশ হিসেবেই বিকালে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেবেন। দেশের দুই বড় দলের দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক অনুষ্ঠানে সচরাচর দেখা না গেলেও একসময় বরাবরই সেনাকুঞ্জের অনুষ্ঠানে দেখা যেত তাদের।

২০১২ সালে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যেও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন দুই নেত্রী। তবে সেদিন তাদের কথা হয়নি। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া সেনাকুঞ্জে যাননি। ওই বছর মির্জা ফখরুল বিএনপির পক্ষে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আর গত বছর এই সময় খালেদা জিয়া ছিলেন দেশের বাইরে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে