,

জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ দুদক : চেয়ারম্যান

photo-14নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) বেশির ভাগ ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ইকবাল মাহমুদ এ কথা বলেন। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

১৩ বছরে পা দেওয়ার দুদকের এবারের প্রতিবাদ্য ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে না বলুন’।

দুদক চেয়ারম্যান বলেন, সর্বস্তরের মানুষের সহায়তা দরকার। কমিশনের একার পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব নয়। সর্বসাধারণকে সংস্থার প্রতি বিশ্বাস রাখতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন ব্যর্থ হলেও সব সময় সচেষ্ট থাকবে বলেও জানান তিনি।

সম্প্রতি বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় দুদক। এ ব্যাপারে ইকবাল মাহমুদ বলেন, ছোট-বড় সবার বিরুদ্ধে পদক্ষেপ নেবে দুর্নীতি দমন কমিশন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট