,

বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় তৃতীয় শান্তিপূর্ণ দেশ

bdদক্ষিণ এশিয়ার সাতটি দেশের (মালদ্বীপ ছাড়া) মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। গত বছরও এ অঞ্চলের দেশগুলোর মধ্যে একই অবস্থান দখল করেছিল। তবে বৈশ্বিক শান্তি সূচকে এক ধাপ এগিয়েছে। গত বছর ১৬২ দেশের মধ্যে বাংলাদেশ ছিল ৮৪ নম্বরে। এবার ১৬৩টি দেশের মধ্যে ৮৩ নম্বরে। রবিবার সিডনিভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) বৈশ্বিক শান্তিময়তা পর্যালোচনা করে ১৬৩ দেশের এ তালিকা প্রকাশ করেছে। সেখানে এমন তথ্য উঠে এসেছে। বৈশ্বিক হিসেবে বাংলাদেশের সামনে থাকা ভুটান ১৩ নম্বরে এবং নেপাল ৭৮ নম্বরে অবস্থান করছে। এছাড়া শ্রীলঙ্কা ৯৭, ভারত ১৪১ এবং পাকিস্তান ১৫৩ নম্বরে অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্নে অবস্থান করছে আফগানিস্তান। ১৬৩ দেশের মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশটির অবস্থান ১৬০ নম্বরে। শান্তি সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তির দেশ আইসল্যান্ড। এরপর আছে ডেনমার্ক, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড ও পর্তুগাল। তালিকার একেবারে নিচে ১৬৩ নম্বরে সিরিয়া। এর আগের দুটি দেশ হলো ইরাক (১৬১) ও দক্ষিণ সুদান (১৬২)।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট