,

৩৪৩ মেডিক্যাল অফিসার নিয়োগের গেজেট প্রকাশ

 

নিজস্ব প্রতিবেদক : পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৩৪৩ জন চিকিৎসা কর্মকর্তা (মেডিক্যাল অফিসার) নিয়োগের গেজেট প্রকাশ হয়েছে।
সরকারি কর্মকমিশনের সুপারিশের এক বছরেরও বেশি সময় পর রোববার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা-২ অধিশাখা থেকে এটি প্রকাশ করা হয়।

dhaka0314671277951479644801

এতে দেখা যায়, গত ১৭ নভেম্বর পদগুলো অনুমোদন পেয়েছে।

গেজেটে নিয়োগের জন্য সুপারিশকৃত কর্মকর্তাদের আগামী ৬ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। এই চিকিৎসকেরা ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেড দিয়ে চাকরি শুরু করবেন।

২০১৪ সালের ৭ মে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫৩৫টি চিকিৎসা কর্মকর্তার স্থায়ী শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। দেড় বছরের প্রক্রিয়া শেষে গত বছরের ১২ অক্টোবর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ বছরের ১ থেকে ৪ ফেব্রুয়ারি তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়।

এরপর জানানো হয়, শিগগিরই নিয়োগ হয়ে যাবে। কিন্তু তারা নিয়োগ পাচ্ছিলেন না। আজ গেজেট প্রকাশের মধ্য দিয়ে নিয়োগ পেলেন তারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট