,

জনগণের প্রকৃত সমস্যা সরকারকে জানাতে হবে, নেতাদেরকে শেখ হাসিনা

pothiknewsনিউজ ডেস্ক : জনগণের সমস্যাগুলো জানতে তাদের সঙ্গে ঘনিষ্ঠ হতে এবং সেসব সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ে জানাতে দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের নবগঠিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দলের নেতৃবৃন্দের মূল দায়িত্ব হলো জনগণের প্রকৃত সমস্যা জানা এবং আমাদেরকে সেগুলো জানানো।’

দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা উন্নয়নের জন্য পদক্ষেপ নেব এবং দলের দায়িত্ব তা করতে আমাদেরকে সহায়তা করা।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি এখন খুবই দৃশ্যমান। তাই দলের জাতীয় সম্মেলনে যোগদানকারী বিদেশী নেতৃবৃন্দ বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন।

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়েছে বিশ্বের দরবারে মাথা উঁচু করে রাখার জন্য।’

গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের নতুন সভাপতিমণ্ডলী গঠিত হয়। সম্মেলনের পরপরই ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর মধ্যে ১৬ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

সভাপতিমণ্ডলীর সদস্য- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নূরুল ইসলাম নাহিদ, ড. আবদুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, পিযুষ কান্তি ভট্টাচার্য এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ