,

‘ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য যুক্তিহীন’

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্ত্যের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।শুক্রবার ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

du_vc20150401025340

কোন শিক্ষক এমন ভিত্তিহীন তথ্য দিয়েছেন তা শিক্ষামন্ত্রীকে স্পষ্ট করার আহ্বান জানান উপাচার্য।

তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রণয়নে যে স্বচ্ছতা আছে এবং এর যে একটা মান আছে দেশব্যাপী তা স্বীকৃত। এ প্রক্রিয়া নিয়ে কে কী বলেছে, সেটি দেখে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তৈরি করি না। আমরা শিক্ষার্থীদের মান অনুযায়ী প্রশ্ন তৈরি করি । শিক্ষার্থীরা মুখস্থবিদ্যার কারণে অনেক ক্ষেত্রে ঝরে পড়ছে।

এর আগে ভর্তি পরীক্ষায় অকৃতকার্যের সংখ্যা বৃদ্ধি নিয়ে বিবার্তার সাথে একান্ত আলাপকালে তিনি জানান, আমাদের দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সিলেবাস তার সাথে ঢাবির ভর্তি পরীক্ষার অনেক তফাৎ রয়েছে। সিলেবাস ভিন্ন থাকে এবং মুখস্থ বিদ্যার কারণে অনেকেই ঝরে যায়। স্কুল, কলেজগুলোতে শিক্ষার মান হ্রাস পেয়েছে।যে কারণে এই পর্যায়ে এসে অনেকেই কৃতকার্য হতে পারছে না।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সচিবালয়ে গত বুধবার জেএসসি-জেডিসি পরীক্ষার প্রস্তুতিসভায় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, ফুটপাত থেকে অখ্যাত লেখকদের বই কিনে তা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়। নীলক্ষেত থেকে কেনা বইয়ে প্রশ্ন করা হয় ঢাবির, যা মোটেই কাম্য নয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে