,

চোখ খুলেছে খাদিজা

159453_199স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস চোখ খুলেছেন। গতকাল তিনি ডান হাত ও ডান পা নাড়িয়েছেন।

শনিবার দুপুর ১টায় স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ড. এ এম রেজাউল সাত্তার। ড. রেজাউল সাত্তারের তত্ত্বাবধানেই চিকিৎসাধীন খাদিজা।

খাদিজার শারীরিক অবস্থা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রেজাউল সাত্তার আরো বলেন, মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ার পরও খাদিজা বেগম বেঁচে আছেন, তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, তা অবশ্যই ভালো। খাদিজা এখনও সংজ্ঞাহীন। তবে তার হাত পায়ে অনুভূতি রয়েছে।

গত সোমবার বিকেলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রির (পাস) ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম (২৭)।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

খাদিজার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো জানালেও চিকিৎসক বলছেন খুব তাড়াতাড়ি তিনি সেরে উঠবেন তা বলা যাবে না।

রেজাউল সাত্তার বলেন, এ ধরনের রোগীদের দীর্ঘ মেয়াদি চিকিৎসা প্রয়োজন হয়। সংজ্ঞা ফিরে এলে অর্থোপেডিকস চিকিৎসকরা চিকিৎসা শুরু করবেন। এ ধরনের রোগীদের ক্ষেত্রে অঙ্গহানি বড় বিষয় নয়, বেঁচে থাকাই বড় কথা।

তিনি আরো বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘গোল্ডেন আওয়ার’ বলে একটা কথা আছে। চার ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করতে হয়। এক্ষেত্রে সিলেট মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। তাই ১২/১৩ ঘণ্টা পেশেন্ট রিসিভ করলেও খাদিজা বেঁচে আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে