,

অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

download-1-11

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৭ বছর পর আগামী এক সপ্তাহের মধ্যে খুলতে যাচ্ছে বহু প্রতিক্ষীত মালয়েশিয়ার শ্রম বাজার। জানা গেছে দুবাই ও রাশিয়ার শ্রমবাজার খোলার আলোচনাও চূড়ান্ত পর্যায়ে। এছাড়া শ্রমবাজার সন্ধানের জন্য সরকার আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানও নিয়োগ দিচ্ছে।
মধ্যপ্রাচ্যের পর মালয়েশিয়াও বাংলাদেশের জন্য বড় শ্রমবাজার হলেও নানা জটিলতায় ২০০৯ সালের ১০ মার্চে বন্ধ হয়ে যায় সম্ভাবনাময় এ বাজার। এছাড়া কেউ কেউ বিকল্প উপায়ে মালয়েশিয়ায় গিয়ে পড়েছেন বিপাকে। এই সংকট কাটাতে প্রায় সাত বছর পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। কেবল মালয়েশিয়া নয় নতুন নতুন আরো শ্রমবাজার সৃষ্টির উদ্যোগের কথাও জানালেন সচিব। এ লক্ষ্যে নিয়োগ দেওয়া হচ্ছে পরামর্শক প্রতিষ্ঠানও।
জনশক্তি রপ্তানিকারক ও সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সাথে জনশক্তি ব্যবসায়ীদের দুরত্ব না ঘুচলে এ খাতে গতি ফিরবে না। এবং জনশক্তি রপ্তানি খাতে মন্দা কাটাতে নতুন বাজার খোলার বিকল্প নেই বলেও মনে করেন তারা। কেউ কেউ মনে করেন, সরকারের সঙ্গে জনশক্তি রপ্তানিকারকদের সমন্বয় না থাকায় এ খাতে গতি আসছে না।
সূত্র: ইনডিপেন্ডেন্ট টিভি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ