,

গাজীপুরে অভিযান : গোলাগুলিতে দুই জঙ্গি নিহত

2f-57f87bf331a8fনিউজ ডেস্ক : গাজীপুরে অভিযানগাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি মাহমুদ খান জানান, অভিযান চলার সময় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে আরও অস্ত্র বা কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার অনুসন্ধান চলছে।

উল্লেখ্য গাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার ভোরে অভিযান চালায় র‌্যাব। স্থানীয় পুলিশও অভিযানে র‌্যাব সদস্যদের সঙ্গে অংশ নেয়। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

খন্দকার রেজাউল হাসান বলেন, ঢাকা থেকে র‌্যাবের একটি দল শনিবার (৮ অক্টোবর) ভোররাত থেকে পশ্চিম হারিনালের একটি বাসায় অভিযান চালায়। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ