,

গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ২

gazipurনিউজ ডেস্ক : গাজীপুরের হারিনাল এলাকায় দুটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশ্চিমপাড়া ও পাতারটেকে এই অভিযান চলছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, আজ শনিবার ভোররাত থেকে পশ্চিমপাড়ায় আতাউর রহমানের বাড়িতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এই অভিযান চালাচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন বলেন, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডারসহ কয়েকজন ওই বাড়িতে রয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। নব্য জেএমবির ঢাকা বিভাগীয় ওই কমান্ডারের সাংগঠনিক নাম আকাশ বলে তিনি জানিয়েছেন।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হারিনাল পাতারটেক এলাকায় ওসমান আলী নামের এক ব্যক্তির দ্বিতীয় তলার একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। তাঁরাও বাড়িটি ঘিরে রেখেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ