,

নারায়ণগঞ্জে ৪ জনকে কুপিয়ে জখম

killনিজস্ব প্রতিবেদক : পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ যুবককে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে ৮টায় ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

আহতরা হলেন, সোহেল, মাসুম, শামীম ও মুরাদ। এদেরকে শহরের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন মীরু ও তার তিন সহযোগীর নাম উল্লেখসহ আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে ইমরান হোসেন ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, শুক্রবার রাতে পাগলা বউ বাজার এলাকার বন্ধু ইউছুফ বেপারীর ছেলে ইমরান হোসেনের বাসা থেকে নিজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হলে পাগলা রেলস্টেশনের কাছে স্থানীয় কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু লোকজন নিয়ে তাদের পথরোধ করে। এসময় মীরুর নির্দেশে তার সহযোগী শাকিল, রাজিব, রাকিবসহ ২জন ইমরান হোসেনের ৪ বন্ধুকে মারধর করে এবং এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ