,

ইংল্যান্ডকে হারাতে আত্মবিশ্বাসী সাকিব

photo-1472746347স্পোর্টস ডেস্ক : দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তার আগে তিনটি ওয়ানডে খেলতে আসবে আফগানিস্তান। দুই দলের বিপক্ষেই সাফল্যপ্রত্যাশী বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘরের মাঠে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারানো সম্ভব বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার রানার মোটরসাইকেলের আয়োজনে ফেসবুক লাইভে সাকিব বলেন, ‘আমি অবশ্যই বিশ্বাস করি ইংল্যান্ডকে আমরা হারাতে পারব। সেই সামর্থ্য আমাদের আছে। এর আগে আমাদের আরো তিনটি ওয়ানডে ম্যাচ আছে আফগানিস্তানের বিপক্ষে। সেখানেও আমাদের ভালো করতে হবে। অবশ্য গত এক-দেড় বছর ধরে আমরা ভালো ক্রিকেট খেলেছি। সে ধারাবাহিকতায় এবারো ভালো খেলব বলে আমার বিশ্বাস।’

আফগানিস্তানকে খাটো করে দেখা ঠিক হবে না বলেও মনে করেন তিনি, ‘আফগানিস্তান সীমিত ওভারের ক্রিকেটে খুবই ভালো একটি দল। তাদের বোলিং লাইন খুবই শক্তিশালী। তাদের বেশ কিছু ভালো ব্যাটসম্যানও আছে। তা ছাড়া তারা অনেকদিন ধরে একটা দল হিসেবে খেলছে, তাই তাদের মধ্যে বোঝাপড়া অনেক বেশি। তাই তাদের বিপক্ষে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

অনেকদিন ধরেই শতক নেই বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। এই সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো প্রতি ম্যাচেই আশা করি শতক পাব। তবে আমি জানি আমাকে আরো অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। আরো ভালো প্রস্তুতি নিতে হবে।’

সিপিএলের অভিজ্ঞতা নিয়ে সাকিব বলেন, ‘সিপিএলের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। সেখানে ভালো সময় কেটেছে আমার। দল হিসেবে আমরা খুবই ভালো খেলেছি। ব্যক্তিগতভাবে নিজের পারফরম্যান্সেও আমি সন্তুষ্ট।’

ক্যারিয়ারের প্রথম ম্যাচের অনুভূতির কথা বর্ণনা করতে গিয়ে সাকিব বলেন, ‘প্রথম ওয়ানডেতে যখন আমি বোলিং করেছিলাম, খুব একটা নার্ভাস লাগেনি। তবে ব্যাটিং করার সময় খুবই নার্ভাস লেগেছিল। অবশ্য এখনো প্রতি ম্যাচেই আমার কাছে নার্ভাস লাগে, তবে সেটা আগের মতো নয়।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা