,

দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়

 

লাইফস্টাইল ডেস্ক : দৈনন্দিন জীবনে কত না কাজে আমরা ব্যস্ত থাকি। সারাদিনের দৌড় ঝাপের জীবনে আমাদের একটু আলদা সময় কোথায় যেখানে নিজেকে নিয়ে আলাদা করে চিন্তা করা যায়।কাজের চাপ, সম্পর্কের চাপ, দায়িত্বের চাপ সব কিছু মিলিয়ে জীবনটাই আমাদের কাছে মাঝে মাঝে খিচুড়ি হয়ে ওঠে। এতে স্বাভাবিক ভাবেই আমাদের প্রতিদিনকার জীবনে যুক্ত হয়ে যায় নানা দুশ্চিন্তা।

tension1471948480

দুশ্চিন্তা অনেক সময় অনেক প্রকর আকার ধারণ করে। জেকে বসে আমাদের মনে। এর থেকে বের হয়ে আসা কষ্টকর হয়ে পড়ে। অনেকে বের হয়ে আসতে পারেন না। যার কারণে দুশ্চিন্তা কুড়ে কুড়ে খায় তাদেরকে। যাদের জন্য দুশ্চিন্তা এক বড় সমস্যা তাদের জন্য আজকের এই আয়োজন। আসুন জেনে নিই কীভাবে দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখা যায়।

* কর্মঠ হয়ে উঠুন: আপনার ছোট বড় অবসর সময়গুলোকে কাজে ভরিয়ে তুলুন। অলস মস্তিষ্ক নানা ধরনের চিন্তায় পড়ে থাকে। তখন নিজের জীবনের কালো দিনগুলোর কথা বেশি করে মনে পড়ে। এতে করে দুশ্চিন্তার পাহাড় তৈরি হয়। তাই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সব সময় কাজে ব্যস্ত থাকুন। এতে মনও ভালো থাকবে।

* হাসি খুশি থাকুন: সারাদিন হাসি খুশি থাকার চেষ্টা করুন। আপনার আশে পাশের মানুষকে হাসানোর চেষ্টা করুন। এতে করে মন ভালো থাকবে। দুশ্চিন্তা কমে যাবে।

* নেতিবাচক চিন্তাকে না বলুন: নেতিবাচক চিন্তা বা কথা বার্তাকে না বলুন। সব সময় ইতিবাচক চিন্তা করুন এবং ইতিবাচক কাজ করুন। অন্য মানুষের সামনেও নিজেকে ইতিবাচকভাবে উপস্থাপন করুন।

* যুক্তি সঙ্গত কথা বলা: যে কোনো বিষয়কে যুক্তি দিয়ে চিন্তা করে দেখা। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিবেন না। সব কিছু যুক্তি দিয়ে চিন্তা করে ভেবে তারপর কাজ করুন।

* নিজের ইচ্ছাকে প্রাধান্য দিন: আপনি আপনার জীবনে কী করবেন না করবেন সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। তাই প্রথমে এটা যাচাই করুন যে, আপনার কী দরকার। তারপর আপনার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আপনি আপনার জীবনকে সামনের দিকে এগিয়ে নিন।

* নিজেকে গ্রহণ করুন: আপনি নিজে যেমন ঠিক সেরকমভাবেই নিজেকে মেনে নিন। নিজের যা কিছু আসে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন।

* নিজেকে সন্তুষ্টিমূলক কাজে ব্যস্ত রাখুন: যে সব কাজ করলে আপনার মানসিক শান্তি আসে তাই করুন। যেমন গান শোনা, বই পড়া ইত্যাদি।

* পছন্দসই কাজ করুন: যে কাজ আপনার অনেক পছন্দের এবং যে কাজে আপনি পারদর্শী তাই করুন। তাহলে সব কাজ সহজে হয়ে যাবে এবং আপনি মানসিক শান্তি পাবেন।

* মনের কথা বলুন: মনের কথা বলুন মন খুলে। যখনি কোনো কথা বলতে ইচ্ছা করবে তখনি সেটা বলে ফেলুন বিশেষ করে কাছের মানুষের সঙ্গে। এতে মন ভালো থাকবে। দুশ্চিন্তা কমে যাবে।

* ক্ষমা করতে শিখুন: ছোট বা বড় ভুলের ক্ষমা করতে শিখুন। সেই ভুল যেই করুক না কেন তাকে কমা করে দিন। এতে নিজের কাছে হালকা লাগবে।

* সম্পর্কের টান ধরে রাখুন: যে সম্পর্ক আপনার জীবনে আনন্দ এনে দেয়, যে সম্পর্ক আপনার মুখে হাসি এনে দেয়, তাকে টেনে ধরুন। সম্পর্কের টান বজায় রাখুন।

* আত্মবিশ্বাস বজায় রাখুন: যেকোনো কাজের ক্ষেত্রে নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন। এতে আপনার কাজ সহজ হয়ে যাবে এবং কাজ করতে আনন্দ পাবেন।

* নিজের ভয়ের সঙ্গে যুদ্ধ করুন: যে ব্যাপারে নিজের ভয় কাজ করে যেমন বড় দায়িত্ব নিতে, সেই কাজগুলো বেশি করে করুন। তাহলে দেখবেন সব কিছু কত সহজ হয়ে যাবে। নিজের ভয়কে সামনা করুন। নিজের কাজ, যুক্তি এবং ভালোবাসা দিয়ে জয় করুন সব কিছু।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে