,

ছেলেদের অজানা কথা, যা মেয়েরা জানে না

 

লাইফস্টাইল ডেস্ক :পুরুষেরা নিজের মনকে একটা শক্ত খোলসের আড়ালে লুকিয়ে রাখেন যেটা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। তাই পুরুষকে বোঝা যতটা সহজ ভাবছেন ঠিক ততোটা সহজ নয়৷ চলুন জেনে নিন পুরুষ সম্পর্কে এমন কিছু অজানা তথ্য।

lifee_47733_0

ছেলেরা নিজেদের কেমন দেখাচ্ছে তা নিয়ে চিন্তিত থাকে: মেয়েরা ভাবে ‘কেমন দেখাচ্ছে, কি পোশাক পড়ব’ এগুলো নিয়ে ছেলেরা একেবারেই ভাবে না। বরং হাতের কাছে যা পায় তাই পরে। এই ধারণা একেবারেই ভুল। মেয়েদের মতো ছেলেরাও নিজেদের লুকস নিয়ে বেশ চিন্তিত। ছেলেরা মেয়েদের মতো ডায়েট না করলেও নিজেদের বডি নিয়েও বেশ চিন্তিত থাকে।

ছেলেরা মানসিকভাবেই প্রতিযোগী হিসেবে গড়ে উঠে: সামান্য বিষয় নিয়ে প্রতিযোগী মনোভাব এবং জিততেই হবে এই ধরনের ব্যাপারটি ছেলেদের মধ্যে আপনাআপনিই তৈরি হয়ে যায়। বলা হয়, ছেলেরা জন্মগতভাবেই প্রতিযোগী ও জেতার মানসিকতা নিয়ে বড় হতে থাকে।
ছেলেদের অজানা কথা, যা মেয়েরা জানে না
শুধু শারীরিক আকর্ষণ ছেলেদের মনে ভালোবাসার সৃষ্টি করে না: অনেকেই মনে করেন, ছেলেরা শুধু মেয়েদের শারীরিক বিষয়ে আকর্ষণ বোধ করলেই তাকে ভালোবেসে ফেলে। বিষয়টি সম্পূর্ণ ভুল, কারণ সাধারণভাবে এবং স্বাভাবিক ছেলেরা কখনই ভালোবাসার জন্য শুধু শারীরিক আকর্ষণকে প্রাধান্য দেয় না। তারা সমঝোতা, তাকে বুঝতে পারা এবং বাস্তবের সাথে মিলিত সকল বিষয় বিবেচনা করে ভালোবাসে।

ছেলেরা আত্মসম্মানকে ভালোবাসার চেয়ে বেশি প্রাধান্য দেয়: ভালোবাসার মূল্য ছেলেদের কাছে রয়েছে কিন্তু তারা ভালোবাসার চেয়ে বেশি প্রাধান্য দেয় আত্মসম্মানকে। ছেলেরা সবসময়েই নিজের সঙ্গীর কাছ থেকে সম্মান আশা করেন। তাঁদের মাপকাঠিতে সম্মান ভালোবাসার চেয়ে উপরে থাকে। এই কারণে অনেক সময় ভুল বুঝাবুঝি হলেও তাঁরা এভাবেই চিন্তা করে।

ছেলেরাও নিরাপত্তাহীনতায় ভোগে: সাধারণত আমরা জানি, মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগে ছেলেদের কাছে আশ্রয় নেয়। কিন্তু এমন ভাবার কোনো কারণ নেই যে ছেলেরা একেবারেই নিরাপত্তাহীনতায় ভোগে না। নিজেদের একটু অসহায়ভাবে ছেলেরাও খুঁজে পান। আর তখনই ছেলেরা মেয়েদের কাছে মানসিক আশ্রয় খুঁজে থাকে।

ছেলেরা রোমান্স পছন্দ করলেও তা প্রকাশ করতে ভয় পায়: ছেলেরা খুব রোম্যান্টিক হয়ে থাকে। কিন্তু তা সবসময় সঠিক ভাবে উপস্থাপন এবং প্রকাশ করতে পারে না। কারণ তারা দ্বিধায় থাকে ‘যদি অতিরিক্ত হয়ে যায়, কিংবা তিনি যদি কিছু ভুল করে ফেলে অথবা তাকে নিয়ে যদি সঙ্গী মজা করে।’

ছেলেরা শোনা কথায় নয় চোখে দেখায় বিশ্বাসী: মেয়েরা একটু কান কথায় বেশি বিশ্বাসী হলেও ছেলেরা এই কাজটি একটু কমই করে। ছেলেরা নিজের চোখে না দেখা পর্যন্ত কোনো কথা বিশ্বাস করতে চায় না। তাই আপনি বলে বলে বিরক্ত না হয়ে তাকে সত্য দেখানোর চেষ্টা করুন, দেখবেন ঠিকই বিশ্বাস করে নিয়েছে।

ছেলেরা সবসময়েই নিজের ভালোবাসার মানুষটির সামনে দুর্বল: ছেলেরা উপরে যতোই শক্ত থাকুন না কেন তিনি তার ভালোবাসার মানুষটির সামনে অনেক বেশি দুর্বলতা প্রকাশ করে ফেলে। হয়তো তিনি চান তার এই দুর্বল দিকটি শুধুমাত্র তার মনের মানুষটিই দেখুক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে