,

ব্যাংককে গানে গানে শাকিব-বুবলীর প্রেম

photo-1471157788বিনোদন প্রতিবেদক : শবনম বুবলীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাকিব খান। এর আগে বিএফডিসিতে বুবলীকে প্রেম নিবেদন করে শাকিব খান মিছিল করেছেন; পোস্টারিং করেছেন। এবার ব্যাংকক গিয়েও থেমে নেই প্রেম নিবেদন। এবার প্রেম নিবেদন করছেন তিনি গানে গানে। গানের কথা ‘বুবলী ও বুবলী আমার সোনা বুবলীরে/ ধইরা নিছি তুইও আমার প্রেমে ডুবলি রে’। ‘বসগিরি’ ছবির জন্য এই গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও সোহান। বর্তমানে এই গানের শুটিং হচ্ছে ব্যাংককে। ১৬ আগস্ট গানের শুটিং শেষে দেশে ফেরার কথা রয়েছে শাকিব ও বুবলীর।

এই গান নিয়ে নায়িকা বুবলী নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘বসগিরি ছবির নায়িকার জন্য এমন মজার গান তৈরি করেছেন, সে জন্য ইমন ভাইকে অনেক ধন্যবাদ। আর বিশেষ ধন্যবাদ আমাদের সুপারস্টার শাকিব খানকে, এই গানটির পরিকল্পনা করার জন্য। কবীর বকুল ভাই, এস আই টুটুল ভাই ও সোহানকে ধন্যবাদ। ফিরছি শিগগির।’

শুটিংয়ের পাশাপাশি এখন ‘বসগিরি’ সিনেমার ডাবিংয়ের কাজ চলছে। ঈদুল আজহায় মুক্তি পাবে ‘বসগিরি’ সিনেমাটি। শাকিব ও বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ।

বুবলী ছিলেন বেসরকারি চ্যানেল বাংলাভিশনের সংবাদ পাঠিকা। এখন তিনি ক্যারিয়ার গড়ছেন রুপালি জগতে। শুরুতেই শাকিব খানের বিপরীতে, নায়িকা চরিত্রে। যে চরিত্রে অভিনয়ের জন্য অপু বিশ্বাসের কথাই শোনা যাচ্ছিল সবচেয়ে বেশি। কিন্তু অপু বিশ্বাস সরে গেলে সে জায়গায় পূর্ণিমা, মাহিয়া মাহি, নুসরাত ইমরোজ তিশা, এমনকি কলকাতার কোয়েল মল্লিকের নামও শোনা যাচ্ছিল। কিন্তু সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘বসগিরি’ চলচ্চিত্রের নায়িকা হিসেবে চলচ্চিত্রপ্রেমীদের সামনে উপস্থিত হন বুবলী।

শবনম বুবলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। সংস্কৃতিমনা পরিবারে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। বুবলীর দুই বোনের একজন কণ্ঠশিল্পী নাজনীন মিমি। অন্যজন শারমিন সুইটি কাজ করছেন একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা হিসেবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা