,

তিন্নির শিগগিরই ডিভোর্স হচ্ছে

tinni (1)বিনোদন প্রতিবেদক : আবারো ডিভোর্সের পথেই হাঁটছেন অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। স্বামী আদনান হুদা সাদের নির্যাতনের কারণেই সংসার ভাঙনের পথে বলে জানিয়েছেন তিন্নি নিজেই। শনিবার দিনগত রাতে জাগো নিউজের সঙ্গে আলাপে তিনি এ তথ্য জানান।

তিন্নি বলেন, ‘আমি অনেক চেষ্টা করেছি সাদের সঙ্গে এক ছাদের নিচে সুখে সংসার করার জন্য। কিন্তু দিনের পর দিন সাদ আমাকে অমানুষিক নির্যাতন করতে থাকে। যেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। সে কারণে গ্রীন রোডের স্বামীর বাসা ছেড়ে ইস্কাটনে মায়ের বাসায় উঠেছি কিছু দিন হলো।’

তিন্নি দাবি করেন, ‘একটা সম্পর্কের শুরু হয় মুগ্ধতা দিয়ে আর শেষ হয় শুদ্ধতার অভাবে। কিন্তু স্বামী সাদ তাকে বিনা কারণে সন্দেহ করতো। যার কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো।’

আলাপকালে তিন্নি আরো বলেন, ‘খুব শিগগিরই স্বামী সাদের সঙ্গে হয়তো তার ডিভোর্স হয়ে যাবে। তবে এটা সময় সাপেক্ষে। এখন এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। তবে সবাই চাচ্ছে সংসার টিকিয়ে রাখতে।’

তবে অভিনেত্রী তিন্নি এসব পরিস্থিতি নিয়ে মানসিকভাবে বিপর্যস্থ। তাই আর কথা বাড়াননি।

গতকাল (শুক্রবার) নিজের ফেসবুকে স্বামীর নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে একটি স্ট্যাটাস দেন তিন্নি। তারই জের ধরে আজ (শনিবার) গণমাধ্যমে প্রকাশ হয় তিন্নির দ্বিতীয় সংসার ভাঙনের খবর। এ বিষয়ে সারাদিন মুখ না খুললেও রাতে অনেক কথা জানালেন তিন্নি।

এদিকে, তিন্নির অভিযোগের সত্যতা নিশ্চিত করতে তার স্বামী সাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। ফেসবুকে একাধিবার মেসেস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি সাদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিন্নি। এই সংসারে ওয়ারিশা নামের একজন কন্যাসন্তান রয়েছে। এর আগে অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গেও বনিবনা না হওয়ায় বিচ্ছেদের ঘটনা ঘটে তিন্নির।জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ