,

পারমাণবিক বিদ্যুৎ​কেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে চুক্তি

ruppurরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চূড়ান্ত ঋণচুক্তি সই হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় মস্কোয় ১ হাজার ১৩৮ দশমিক ৫ কোটি ডলারের এ ঋণচুক্তি সই হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকায় রোসাটমের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন আর রাশিয়ার পক্ষে চুক্তিতে সই করেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী সের্গেই আনাতোলেভিচ স্টরচক। এ ঋণচুক্তি সইয়ের জন্য গত বৃহস্পতিবার বাংলাদেশের একটি প্রতিনিধিদল মস্কো যায়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৬৫ কোটি ডলার। এর ৯০ শতাংশ রাশিয়া ঋণ হিসেবে দিচ্ছে। ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার এ কেন্দ্রে প্রথম ইউনিটে ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা। আর দ্বিতীয় ইউনিটে তার পরের বছর উৎপাদন শুরু হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা