,

কল্যাণপুরে ৯ জঙ্গিকে গ্রেফতার না করে হত্যা করা হলো কেন: শাহ মোয়াজ্জেম

 

নিজস্ব প্রতিবেদক : সোমবার দিবাগত রাতে কল্যাণপুরে নয় জঙ্গিকে গ্রেফতার না করে কেন হত্যা করা হলো এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যারন শাহ মোয়াজ্জেম হোসেন।তাদেরকে গ্রেফতার করে কেন বিচারের আওতায় আনা হলো না এমন প্রশ্নও রাখেন তিনি।

chobi-(1)-bg20160726134840_136258

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব প্রশ্ন রাখেন। আলোচনা সভায় আয়োজন করে বাংলাদেশ ইয়ূথ ফোরাম।বিএনপির এ নেতা বলেন, আমাদের যদি জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততা পান, তাহলে বিচার করে ফাঁসি দেন, কোনো আপত্তি নেই। আমরাও জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গি দমন করুন, তবে তাদের আইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা করতে হবে।

 

শাহা মোয়াজ্জেম বলেন, গুলশানে হামলা ও শোলাকিয়া ঈদ জামাতে হামলাকারীদেরকেও একইভাবে কেন মেরে ফেলা হলো? তাদেরকে বেঁচে রেখে বিচার করলে আমরা প্রকৃত ঘটনা জানতে পারতাম।

উচ্চ আদালতে দুর্নীতির মামলায় তারেক রহমানকে দণ্ড দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, এই মামলায় যেখানে বিচারিক আদালত তারেক রহমানকে বেকসুর খাল‍াস দিয়েছেন। এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে কেউ সাক্ষী দেননি। উচ্চ আদালত কিভাবে এই রায়ের বিরুদ্ধে কিভাবে বিচার করতে পারেন। একদিন এর বিচার হবে।

ফোরামের উপদেষ্টা আকবর হোসেন ভূইয়া নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা আনোয়ার হোসেন, ইউনুছ মৃধা, ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে