,

ডাচ বাংলা চেম্বারের সভাপতি হাসান খালেদের লাশ উদ্ধার

hasan-khaledনিখোঁজের তিনদিন পর ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসান খালেদের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বুড়িগঙ্গা নদীর সাইনবোর্ড ঘাট থেকে লাশটি উদ্ধার হয়।
কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস শরিফ জানান, লাশের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
গত শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ওষুধ কেনার জন্য বের হওয়ার পর থেকে তিনি ‘নিখোঁজ’ ছিলেন।
ব্যবসায়ী হাসান খালেদ দীর্ঘদিন ধরে তৈরি পোশাক আমদানি-রপ্তানির ব্যবসা করেন। নিউ ইস্কাটনে তাঁর দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। এর একটি ‘নিউ এরা ট্রেডিং’ ও অন্যটি ‘কেমিকো বাংলাদেশ লিমিটেড’। তাঁর প্রতিষ্ঠান হংকংভিত্তিক ‘ক্রকোডাইল গার্মেন্টস’-এর বাংলাদেশি পরিবেশক। বসুন্ধরা সিটিতে তাঁর একটি দোকানও আছে। হাসান খালেদ নিখোঁজ হওয়ার পর শনিবার রাতে তাঁর শ্যালক ধানমন্ডি থানায় জিডি করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা