,

ভারতীয় ৩ চ্যানেল কেন বন্ধ হবে না, শুনানি আজ

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সামাজিক অবক্ষয়ের ঘটনায় ভারতের তিন টিভি চ্যানেল বন্ধে উচ্চ আদালতের জারি করা রুল শুনানিতে উঠছে প্রায় দুই বছর পর।আজ মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে। আর রুল শুনানির এ বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

2016_07_26_08_32_27_udiKCIYdZ4U2DArUWsVIsRjsq2WD22_original

এর আগে ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস, স্টার জলসা ও জি বাংলায় প্রচারিত অনুষ্ঠান দেখে বাংলাদেশে শিশু-কিশোরদের আত্মহত্যা, পরকিয়া, তালাক এবং সংসার ভাঙা বৃদ্ধি পাওয়ার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়।

পরে বিষয়টি নিয়ে ২০১৪ সালের ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টে রিট দায়ের করেন। এতে তথ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, যাদু ব্রডব্যান্ডের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদি করা হয়।

সে সময় প্রাথমিক শুনানি শেষে ১৯ অক্টোবর ওই তিন টিভি চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। যা চূড়ান্ত নিষ্পত্তির জন্য আজ মঙ্গলবার শুনানি রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা